সরাইলে বাসের চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।নিহত শিশুটির নাম মো. শামীম মিঞা (৬)। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। শিশুটির মা-বাবা ধানের চাতালে কাজ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গাছের ছায়ায় বসে শামীমসহ কয়েকজন শিশু খেলছিল। এ সময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবাগামী দিগন্ত এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস রং-সাইড দিয়ে আসে এবং শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।নিহত শামীমের চাচা মুজিবুর রহমান বলেন, জায়গাটি শিশুদের খেলার জন্য নিরাপদ। সেখানে শিশুরা বসে প্রায়ই খেলাধুলা করে। কিন্তু বেপরোয়া গতির বাসটি রাস্তা রং-সাইডে আসায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বাসচালকের শাস্তি দাবি করেন।হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম খান দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান। তাঁরা শান্তিনগর বাসস্ট্যান্ডে একটি গতিরোধক নির্মাণের আশ্বাস দেন।