সরাইলে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পারিউড়া বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা জানান, আজ সকাল আটটার দিকে মহাসড়কের পাশে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে চালক ও এক দোকানির মধ্যে হাতাহাতি হয়। এরপর সাড়ে আটটার দিকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে টেম্পোচালক শাহজাহান মিয়াকে (৪৫) জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাইওয়ে পুলিশ, সরাইল থানার পুলিশ ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।