সরাইলে সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশা শ্রমিকদের দুটি দল আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফলে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।সরাইল থানার ওসি জহিরুল ইসলাম খান ও বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, সংঘর্ষের একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে কুট্টাপাড়া গ্রামের বাসিন্দারা যোগ দিলে তা ভয়াবহ আকার ধারণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাবকে খবর দেয়। পরে পুলিশ ও র্যাব সংঘর্ষকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।