সরাইলে সড়ক দুর্ঘটনা, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে একটু দূরে আজ সোমবার ভোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।হাইওয়ে পুলিশ ও আহত যাত্রীরা জানায়, আজ ভোর সাড়ে ছয়টার দিকে কুমিল্লা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি বিকল হয়ে রাস্তার ওপর পড়ে থাকলে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে নয়টার দিকে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।দুর্ঘটনায় আহত ২০ যাত্রীর মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা করেছেন।