সরাইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ সোমবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাসলিমা বেগম নামে আরেকজনের মৃত্যু হয়। তাসলিমা এ বছর উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের শিক্ষক হারুনুর রশীদের মেয়ে।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।