সরাইলে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আবদুল লতিফ (৫৫), তাঁর মেয়ে রোজিনা বেগম (৩৫), নাতনি কান্তা বেগম (১৫) ও নিকট আত্মীয় আরাফাত রহমান (১০)। তাঁদের বাড়ি উপজেলার শাহবাজপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামাবাদ বাসস্ট্যান্ডের কাছে আজ সকাল সাতটার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যান দুটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই চারজন নিহত হয়। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, মধ্যপ্রাচ্য থেকে আসা রোজিনার স্বামী কামাল মিয়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান করছিলেন। কামাল মিয়াকে আনতে রোজিনা তাঁর পুরো পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।