সরাইলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোর চালকসহ তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।আজ মঙ্গলবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পশ্চিম কুট্টাপাড়ায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, আজ দুপুরে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী একটি লোকাল বাস (ঢাকা-জ-২২৯৪) ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি উল্টে মহাসড়কের পার্শ্বে পড়ে যায় আর টেম্পোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই টেম্পোর চালক শাহ আলম (২৮), যাত্রী সিদ্দিক মিয়া (৪৫) ও দুলাল মিয়া (৩৫) নিহত হন। আহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। থানায় মামলার প্রস্তুতিও চলছে।