সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আজ দুপুর ১২টায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং চারজন আহত হন। এতে ক্ষুব্ধ জনতা ওই স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। নিহত দুজন হলেন ইয়াসিন মিয়া (৬০) ও শাহ আলম (৪০)। তাঁদের বাড়ি বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামে।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী ইয়াসিন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক শাহীন মিয়া (২৮), যাত্রী শাহ আলম (৪০), নান্নু মিয়া (৪৫), সৈয়দ আলী (৩৮) ও শরীফ মিয়াকে (৩০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় পর সেখানে শাহ আলম মারা যান। শাহীন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় স্থানীয় শতাধিক জনতা শাহবাজপুর বাসস্ট্যান্ডে গতি প্রতিরোধকের দাবিতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।