সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ বুধবার সকালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতেরা হলেন—মো. বাহার মিয়া (৪৫) ও মো. নাসের মিয়া (২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বাহার মিয়ার বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে। আর নাসের মিয়ার বাড়ি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ের কাছাকাছি একটি স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশাকে সামনের দিক থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. নূর হায়দার তালুকদার প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।