সরাইলে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ বুধবার হরতাল চলাকালে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন সরাইল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিন্টু মিয়া ও ইসমাইল হোসেন। এ ছাড়া আহত অন্য তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম ইরফান মিয়া (২৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল নয়টার দিকে সরাইল উপজেলা শহরের কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল-সমর্থকেরা সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। পুলিশ ব্যাপক লাঠিপেটা করে হরতালকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলো ডটকমকে বলেন, আহত পুলিশের দুই কর্মকর্তাকে চিকিত্সা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।