সরানো হলো বোমা, ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশন থেকে ২৫০ মিটার পশ্চিমে সুয়া নদী সেতুর পাশে রেললাইনের নিচে থাকা বোমাটি সরিয়ে ফেলা হয়েছে। আজ শনিবার রাত নয়টার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত বোমা আতঙ্কে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী সব ট্রেন চলাচল বন্ধ ছিল। বোমা-সদৃশ বস্তুটির প্রত্যক্ষদর্শী কৃষক মনসুর আলীর ভাষ্য, সকাল আটটার দিকে তিনি রেললাইনের নিচে একটি স্টিলের বাক্স দেখতে পান। বাক্সটি থেকে বৈদ্যুতিক তার বের হয়ে রেললাইনের সঙ্গে লাগানো রয়েছে। লোহার শিকল দিয়ে বাক্সটিকে রেললাইনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সন্দেহ হলে মনসুর আলী বিষয়টি গেটম্যান আনোয়ার হোসেনকে জানান।গেটম্যান আনোয়ার হোসেনের ভাষ্যমতে, তিনি সঙ্গে সঙ্গে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী মালবাহী ট্রেনটিকে লাল কাপড় দেখিয়ে থামান। এরপর গেটম্যান রেলস্টেশন মাস্টার শওকত আলীকে বিষয়টি জানান। স্টেশন মাস্টার শওকত আলী প্রথম আলো ডটকমকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে। বোমা-সদৃশ বস্তুটি না সরানো পর্যন্ত দিনাজপুর থেকে পঞ্চগড়গামী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন তিনি।