সরিষাবাড়ীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে নিহত ১ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে বেলাল হোসেন (৪৫) নামের একজন মসলা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। সকালে পৌরসভার ট্রাক মালিক সমিতির কার্যালয়ের সামনে দুই দলের মধ্যে এই সংঘর্ষ বাধে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করতে মুক্তিযোদ্ধা সংসদের সামনের স্মৃতিসৌধের দিকে যাচ্ছিলেন। পৌরসভার ট্রাক মালিক সমিতির কার্যালয়ের সামনে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা ধাওয়া করলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে বেলাল হোসেন নিহত হন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদের ভাষ্য, বেলাল হোসেন কোমরে ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার দাবি করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে তাঁদের কর্মী বেলাল হোসেন নিহত হয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে নয়, পুলিশের গুলিতে বেলাল হোসেন নিহত হয়েছেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়া হয়েছে। তবে বেলাল পুলিশের গুলিতে নিহত হননি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ হাসপাতালে রয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।