সরিষাবাড়ীতে ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে পৌরসভার বাউসি পপুলার ব্রিজ থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ সদস্য আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে।আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ আবদুস সালাম সিএনজিচালিত অটোরিকশায় করে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে বাউসি পপুলার ব্রিজ থেকে ৪২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১২ (ডিএডি) মো. মিনহাজ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবদুস সালামকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ প্রথম আলোকে জানান, যুবলীগ নেতা ও আওয়ামী লীগ সদস্য আবদুস সালাম দোষী হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।