সর্পদংশনে শিশুসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিনে সর্পদংশনে ঢাকায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজনসহ এক মাসে সর্পদংশনে নয়জনের মৃত্যু হলো।গতকাল গেন্ডারিয়ায় বাঁশবনে বাঁশপাতা ও মরা কঞ্চি কুড়াতে গিয়েছিল দশ বছরের বোন ও আট বছরের ভাই। মরা বাঁশপাতার রঙের সঙ্গে মিশে গিয়েছিল গোখরো সাপের গায়ের রং। হতভাগ্য ছেলেটা না বুঝে বাঁশপাতা ভেবে হাত দেয় সাপের গায়ে। সঙ্গে সঙ্গে সাপটি তার হাতে দংশন করে। অদূরে পাতা কুড়াচ্ছিল তার বোন। ভাইয়ের আর্তচিত্কার শুনে সে দৌড়ে এলে সাপটি তাকেও ছোবল দেয়।অদূরে বাঁশঝাড় থেকে পাকা বাঁশ কাটছিলেন জনাকয়েক লোক। দুজনকেই কোলে করে বাড়ি নিয়ে আসেন তাঁরা। ওঝা ডাকার আগেই ছেলেটি মুখে ফেনা তুলে মৃত্যুমুখে পতিত হয়। হতভাগ্য ছেলেটির নাম ধলা। মেয়েটির নাম ফালানি।এদিকে গত পরশু রাতে মতির ঝিলে এক কৃষক সাপের কামড়ে মারা গেছেন। সেদিন বৃষ্টির কারণে দুই বিলের মধ্যে সংযোগ নালা দিয়ে প্রচুর পানি নামছিল। মাছ ধরার জন্য সেই নালার মুখে চাঁই বসান বিনু মাঝি। চাঁইয়ের ভেতরে হাত ঢুকিয়ে এই হতভাগ্য কৃষক সর্পদংশনের শিকার হন। সকালে মাঠে চাষ করতে গিয়ে একদল কৃষক রাস্তার পাশে বিনু মাঝির লাশ আবিষ্কার করেন। তাঁর শরীর বিষে নীল হয়ে গিয়েছিল।এক মাসে সর্পদংশনে নয়জনের মৃত্যু ঢাকাবাসীর মধ্যে ভীতির সঞ্চার করেছে।