সর্বকনিষ্ঠ প্রকাশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৪ বছরে একটি লাভজনক সাময়িকী প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাজ্যের দুই স্কুলছাত্র সিয়ান স্পুনার ও লুইস পোর্টার। ধারণা করা হচ্ছে, তারা বিশ্বের সর্বকনিষ্ঠ প্রকাশক। তারা ছয় মাস আগে করবি ম্যাগাজিন নামে একটি সাময়িকী প্রকাশ শুরু করে। অবসর সময়ে ঘরে বসে ল্যাপটপ ও মুঠোফোনের সহায়তায় তারা সাময়িকী প্রকাশের কাজ করে। নর্দাম্পটনশায়ারের করবি শহরের নানা ঘটনা ও প্রতিযোগিতা সাময়িকীতে স্থান পায়। এরই মধ্যে এর পাঁচ হাজার পাঠক তৈরি হয়েছে। প্রধান সম্পাদক হিসেবে সিয়ান স্পুনার সাময়িকীটির লেখালেখির বিষয় দেখাশোনা করছে। আর লুইস পোর্টার দেখছে বিজ্ঞাপনসহ ব্যবসার আনুষঙ্গিক দিক। অরেঞ্জ অনলাইন