সর্ববৃহৎ উন্মুক্ত শৌচাগার ভারতের রেলপথ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পল্লি উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত শৌচাগার ভারতের রেলপথ। তাই রেলপথকে পরিষ্কার রাখতে এবং উন্মুক্ত মলত্যাগ রোধে ১৩ কোটি ডলারের একটি প্রকল্পের প্রস্তাব করেছেন তিনি। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সভায় জয়রাম বলেন, ভারতে ১৩ কোটি পরিবারে কোনো পায়খানা নেই। তিনি আরও বলেন, বিশ্বের ৬০ শতাংশ উন্মুক্ত মলত্যাগের জন্যও দায়ী ভারতীয়রা। তাই এটিকে খুবই লজ্জাজনক, পীড়াদায়ক ও ক্ষুব্ধ হওয়ার মতো বিষয় বলেছেন স্যানিটেশন ও পানি পান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী। উল্লিখিত অবস্থা রোধে আগামী দুই বছরে ভারতের বিভিন্ন গ্রামে দেড় কোটি রুপি ব্যয়ে এক লাখ জৈব শৌচাগার নির্মাণের প্রস্তাব করেছেন ভারতের প্রবীণ এ রাজনীতিক। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে রেলের ৫০ হাজার কামরায় খোলা শৌচাগারের পরিবর্তে জৈব শৌচাগার স্থাপন করতে আরও ৫০০ কোটি রুপি ব্যয়ের প্রস্তাব করেছেন তিনি। প্রতিদিন এক কোটি ১০ লাখ যাত্রী যাতায়াত করেন রেলপথে। ফলে সত্যিকার অর্থেই ভারতের রেল পরিণত হয়েছে সর্ববৃহত্ খোলা শৌচাগারে। এমন বক্তব্য দিয়ে জয়রাম বলেন, শৌচাগার পুনর্নির্মাণের অর্ধেক খরচ বহন করবে তাঁর মন্ত্রণালয়।