সর্বশ্রেষ্ঠ টিভি চরিত্রের খ্যাতি পেল হোমার সিম্পসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২০ বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ টেলিভিশন চরিত্রের খ্যাতি অর্জন করল অ্যানিমেটেড চরিত্রের নায়ক হোমার সিম্পসন।আজ মঙ্গলবার বিবিসি অনলাইন জানিয়েছে, এন্টারটেইনমেন্ট উইকলি সার্ভের মাধ্যমেই এই আখ্যা পেল সিম্পসন।খাওয়ার প্রতি ভালোবাসার কারণে হোমারের কার্টুন চরিত্রটি সবার মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তায় হ্যারি পটারকেও হার মানিয়েছে এই কার্টুন চরিত্রটি।কার্টুনটির নির্মাতা ম্যাট গ্রোয়েনিং জানিয়েছেন, ‘মানুষ হোমারের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, কারণ আমরা যে ইচ্ছাগুলো বলতে পারি না, সেটাই হোমারের মধ্যেই প্রতিফলিত হয়েছে।’এই জরিপের দ্বিতীয় স্থানে আছে সারাহ মিশেল গেলার পরিচালিত বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার।