সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কারণ, শিক্ষার মাধ্যমেই একটি জাতির ভাগ্য উন্নয়ন সম্ভব। সর্বস্তরে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার। নতুন যে শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে তাতে শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন মন্ত্রী।আজ রোববার দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনগুলোর (ইউজিসি) প্রধানদের ষষ্ঠ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হোটেল শেরাটনে দুই দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠানের উদ্বোধন করেন।জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, উচ্চশিক্ষা একটি চলমান প্রক্রিয়া। এটি কখনো শেষ হওয়ার নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সার্কের সব দেশের সরকারকে আরও বেশি সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি এক দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সনদকে অন্য দেশে স্বীকৃতি দেওয়া এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভিন্ন পাঠ্যক্রম চূড়ান্ত করার প্রসঙ্গ দুটিও প্রাধান্য পাবে।বৈঠকে ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম, নেপালের সার্ক সচিবালয়ের পরিচালক আর ডি রাজাপাকশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও প্রতিটি দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন।গত এপ্রিলে থিম্পুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে এক দেশের শিক্ষা সনদের অন্য দেশে স্বীকৃতি দান এবং দক্ষিণ এশিয়ার জন্য একটি অভিন্ন পাঠ্যক্রম তৈরির ব্যাপারে দক্ষিণ এশিয়ার নেতারা একমত হন।সার্ক নেতারা মনে করেন, আগামী প্রজন্মের কাছে একটি অভিন্ন দক্ষিণ এশিয়ার পরিচয় তুলে ধরতে এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।