সর্বোচ্চ পর্যায়ে বৈশ্বিক বেকারত্বের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে বিশ্বজুড়ে বেকারত্বের হার রেকর্ড পরিমাণ বেড়েছে। পুরো বছরে সারা বিশ্বে বেকারত্বের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৫০ লাখ যা, সাম্প্রতিককালে সর্বোচ্চ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গতকাল সোমবার এ কথা জানিয়েছে।আইএলও বলছে, মন্দা-পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনৈতিক পুনর্গঠন নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনো প্রভাব রাখেনি। মন্দা-পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়লেও গত বছর বৈশ্বিক বেকারত্বের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০০৭ সালের অর্থনৈতিক মন্দার সময়ের চেয়ে গত বছর বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে দুই কোটি ৭৬ লাখ। এমনকি ২০০৯ সালের তুলনায় গত বছর বেকারত্বের সংখ্যায় কোনো তাত্পর্যপূর্ণ পরিবর্তন আসেনি।আইএলওর অনুমেয় হিসাব অনুযায়ী, ২০১১ সালে বৈশ্বিক বেকারত্বের হার ৬ দশমিক ১ শতাংশ হতে পারে। এতে বৈশ্বিক বেকারত্বের সংখ্যা দাঁড়াতে পারে ২০ কোটি ৩৩ লাখ।২০১০ সালে সাত কোটি ৮০ লাখ তরুণ কর্মহীন হয়েছেন। অথচ ২০০৭ সালের অর্থনৈতিক মন্দার আগে সময়ে এই সংখ্যা ছিল সাত কোটি ৩৫ লাখ।আইএলও আরও বলেছে, ২০০৭ সাল থেকে বেকারত্বের হার বেড়েছে ৫০ শতাংশের বেশি। বিশেষত, করে শিল্প-নির্ভর অর্থনীতি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই হার বেড়েছে। অনেক তরুণ কর্মক্ষম বয়সে উপনীত হলেও তাঁরা চাকরি পেতে ব্যর্থ হয়েছেন।তবে ব্রাজিল, কাজাখস্তান ও থাইল্যান্ডের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশে মন্দার আগের পর্যায়েই বেকারত্বের হার কমেছে। আইএলও বলছে, বিশ্বব্যাপী বেকারত্বের এই রেকর্ড পরিমাণ সংখ্যার পাশাপাশি প্রায় ১০০ কোটি ৫৩ লাখ মানুষ পড়েছে অস্থায়ী চাকরির ফাঁদে। দ্য টাইমস অব ইন্ডিয়া।