সলপ উচ্চবিদ্যালয়ে আন্তহাউজ চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্লাপাড়ার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সলপ উচ্চবিদ্যালয়ের ঐহিত্যবাহী আন্তহাউজ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা ২৬ জুলাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। বড়, মধ্যম ও ছোট দলের তিনটি খেলায় সালাউদ্দিন হাউজ, মওলানা ভাসানী হাউজ, কাজী নজরুল ইসলাম হাউজ ও ম্যারাডোনা হাউজ অংশ নেয়। উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক মাঠে বাঁশি বাজিয়ে খেলা উদ্বোধন করেন। খেলায় সালাউদ্দিন, ম্যারাডোনা ও কাজী নজরুল ইসলাম হাউজ বিজয়ী হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতুল সরকার, আবদুুল আলীম, সুনীল কুমার ঘোষ প্রমুখ বক্তব্য দেন। স্কুলের ক্রীড়া শিক্ষক মাসুদুর রহমান খেলা পরিচালনা করেন। মওলানা ভাসানী হাউজের সুমন আকন্দ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।