সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেলে অতিরিক্ত ১৫০০ ফর্ম নিমিষেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএসে ভর্তির জন্য আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আরও দেড় হাজার ফর্ম ছাড়া হয়েছে। এর মধ্যে সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক হাজার ও ঢাকা মেডিকেল কলেজে ৫০০ ভর্তি ফরম ছাড়া হয়। ফরমগুলো আজ নিমিষেই বিক্রি হয়ে যায়।সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ আজহার বলেন, সকালে অফিসে এসে প্রায় শতাধিক ছেলেমেয়েকে ফর্ম কেনার জন্য অপেক্ষা করতে দেখি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ মিলিয়ে মোট দেড় হাজার অতিরিক্ত ফর্ম ছাড়ার ব্যবস্থা করা হয়।আজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সকাল ১০টায় ফর্ম ছাড়ার কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত সব ফর্ম বিক্রি হয়ে যায়। সলিমুল্লাহ মেডিকেল কলেছে অতিরিক্ত এক হাজার ফর্ম বিক্রির জন্য প্রায় ১৫টি কাউন্টারের ব্যবস্থা থাকায় খুব অল্প সময়ের মধ্যে নির্বিঘ্নে ফরমগুলো বিক্রি হয়।