সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে আজ শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সাগরের ২১.৭ মাইল গভীরে আঘাত হানে। তবে তাত্ক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র এই ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টির আশঙ্কার বিষয়টি নাকচ করে দিয়েছে।