সলোমন দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরের দেশ সলোমন দ্বীপপুঞ্জে আজ বৃহস্পতিবার ভোরে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সলোমন দ্বীপপুঞ্জের ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে কিরা কিরা নামক স্থানটি ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এর গভীরতা ছিল ৫৪ দশমিক পাঁচ কিলোমিটার।