প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই হলো জ্ঞান ও প্রজ্ঞার আধার। বেশি বেশি বই পড়লে মননশীলতাও বাড়ে। বাইবেলও সে কথা বলে। কুসংস্কারমুক্ত সমাজ গঠনে জ্ঞানীরা বলেন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উদ্বুদ্ধ করুন। অনেকে ব্যক্তিগত ও দলগত উদ্যোগে গড়ে তোলেন পাঠচক্র। সমাজ পরিবর্তনের এই উদ্যোগটা প্রশংসার। কিন্তু এমনও আইন আছে যেখানে পাঠচক্র নিষিদ্ধ! হ্যাঁ, নিজের পছন্দের কোনো বই থেকে পাঠ করে কাউকে শোনানো যাবে না। অদ্ভুত হলেও সত্যি, অ্যাথেন্স-ক্লার্ক কাউন্টিতে ভোররাত পৌনে তিনটা থেকে সকাল সাতটার মধ্যে সশব্দে বই পড়া বন্ধ করা হয়েছে। শুধু বই পড়া নয়, যেকোনো ধরনের বিনোদনের আয়োজন করাও সেখানে আইনত দণ্ডনীয়।