সশস্ত্র বাহিনীর ইফতারে খালেদাকে আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সশস্ত্র বাহিনীর ইফতারে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৬ আগস্ট (সোমবার) সেনাকুঞ্জে এই ইফতার মাহফিল হওয়ার কথা রয়েছে। আজ শনিবার বিএনপির গুলশান কার্যালয় থেকে এ কথা জানা গেছে। ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, আগামী ১ আগস্ট রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারে মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। ২৩ জুলাই বিএনপির ইফতারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা ওই ইফতারে যাননি।