সশস্ত্র বাহিনীর ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিতে সশস্ত্র বাহিনীর ওপর হামলাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। আজ শনিবার সকালে যশোর সার্কিট হাউস মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, পুলিশের ওপর জামায়াতের এই হামলা সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। গণতন্ত্রের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে স্বীকৃত ও আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এই বিচার-প্রক্রিয়া বানচালের চেষ্টা করা হলে তা দণ্ডনীয় অপরাধ হবে বলে মন্তব্য করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা শিবপদ মণ্ডল প্রমুখ।