সশস্ত্র বাহিনীর জন্য জঙ্গি বিমান, ফ্রিগেট ও ট্যাংক কিনবে সরকার: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার চলতি অর্থবছরে জঙ্গি বিমান, ফ্রিগেট ও ট্যাংক কেনার উদ্যোগ নিয়েছে। সশস্ত্র বাহিনীর নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামাদির পাশাপাশি এসব যুদ্ধাস্ত্র কেনা হবে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এসব তথ্য জানান।চাঁদপুরের সাংসদ হারুনুর রশিদের এক লিখিত প্রশ্নের জবাবে এ কে খন্দকার জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের জন্য চলতি অর্থবছরে একটি স্কোয়াড্রন জঙ্গি বিমান এবং জঙ্গি বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে নৌবাহিনীর জন্য পুরোনো ফ্রিগেট কেনারও পরিকল্পনা করছে সরকার।সেনাবাহিনীর জন্য: পরিকল্পনামন্ত্রী বলেন, সেনাবাহিনীর নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামাদির পাশাপাশি বর্তমান অর্থবছরে সাতটি ট্যাংক, একটি আর্মড রিকভারি ভেহিকেল এবং ইউএন মিশনের জন্য ৮০টি আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি), পাঁচটি এআরভি, পাঁচটি এপিসি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার যুদ্ধযান বা যুদ্ধাস্ত্র ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।নৌবাহিনীর জন্য: মন্ত্রী জানান, ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা অংশ হিসেবে চলতি অর্থবছরে নৌবাহিনীর জন্য দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, পাঁচটি প্যাট্রোল ক্রাফট নির্মাণ, একটি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ এবং একটি অয়েল ট্যাংকার নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন।পাশাপাশি ‘সরকার থেকে সরকার’ প্রক্রিয়ায় বন্ধুভাবাপন্ন দেশগুলোর মধ্য থেকে ব্যবহূত দুই-একটি পুরোনো ফ্রিগেট কেনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া লার্জ প্যাট্রোল ক্রাফট ও যুক্তরাজ্যেও নৌবাহিনী থেকে অফশোর প্যাট্রোল ভেসেল কেনার কার্যক্রম চলছে।বিমানবাহিনীর জন্য: মন্ত্রী জানান, চলতি অর্থবছরে একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম, একটি এয়ার ডিফেন্স র্যাডার, দুটি হেলিকপ্টার, একটি স্কোয়াড্রন জঙ্গি বিমান এবং জঙ্গি বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা রয়েছে।