সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা জ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আজ সকাল আটটায় পুুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।এর আগে রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল এম আবদুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পর এ ঐতিহাসিক দিবস প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে। বাসস।