সস্ত্রীক ঢাকায় এসেছেন টনি ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তিন দিনের সফরে আজ দুপুরে তাঁর স্ত্রী চেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছেন। বেলা তিনটা ৪৫ মিনিটে তাঁদের বহনকারী বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর বিশেষ দূত মো. জিয়াউদ্দিন ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।বিমানবন্দর থেকে টনি ও চেরি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার স্টিভেন ইভান্সের বাসভবনে যান। সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে তাঁদের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির দেওয়া নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশে অবস্থানের সময় টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।