সহকর্মী ৫ দারোয়ানকে অজ্ঞান করে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মী পাঁচজন দারোয়ানকে অজ্ঞান করে তিন-চারটি অফিসের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে অপর এক দারোয়ান ও তাঁর সহযোগীরা। মিষ্টির মধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁদের অজ্ঞান করা হয়েছিল। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শাহজাদী চেম্বার নামক ভবনে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।অজ্ঞান হয়ে পরা পাঁচ দারোয়ানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মামুন (২০), মোহাম্মদ আলী (৪৫), আল আমিন (৩২), গোলাম মোস্তফা (৪৫) ও সাইফুল ইসলাম (৫০)। সহকর্মী আবুল হাশেম তাঁদের মিষ্টি খাওয়ায় বলে অসুস্থরা জানান। হাশেম এখন পলাতক।হাসপাতাল পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে হাশেম তাঁর ছেলে হয়েছে বলে সহকর্মী পাঁচ দারোয়ানকে মিষ্টি খাওয়ান। পরে তাঁরা অজ্ঞান হয়ে পড়লে তাঁদের হাত পা বেঁধে ফেলে রাখে। এরপর হাশেম ও তাঁর অন্য সহযোগীরা মিলে নয়তলা ভবনটির তৃতীয় ও চতুর্থ তলার তিন-চারটি অফিসের তালা ভেঙে মালামাল লুট করেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে পার্শ্ববর্তী লোকজন চুরির বিষয়টি টের পায় এবং অজ্ঞান করে রাখা পাঁচ দারোয়ানকে উদ্ধার করে।