সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ১২ হাজার ৭০১ জন উত্তীর্ণ হয়েছেন, যাঁরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে ১৫ হাজার ১৯ জনকে উপজেলা বা থানাভিত্তিক শিক্ষক পুল গঠনের জন্য তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে।