সহকারী শিক্ষকদের পদমর্যাদা নিয়ে প্রজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদায় উন্নীত করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে গতকাল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দেন।এত দিন এই শিক্ষকেরা তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় ছিলেন।