সহকারী শিক্ষকেরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘এই মুহূর্ত থেকে আপনারা দ্বিতীয় শ্রেণীর মর্যাদাভুক্ত হলেন। আজ থেকেই এই ঘোষণা কার্যকর হবে।’আজ মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক প্রথম শ্রেণীর মর্যাদা পান। কিন্তু যারা সহকারী শিক্ষক, তাঁরা ছিলেন তৃতীয় শ্রেণীর।’ প্রচারিত ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে যাতে আত্মসম্মানবোধ জেগে উঠে, শিক্ষকদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।