পয়লা বৈশাখ উপলক্ষে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা রিংকুর নতুন অ্যালবাম বিবাগী। এটি বাজারে এনেছে সংগীতা। কথা হলো রিংকুর সঙ্গে।কী করছেন?কক্সবাজারে এসেছি, আরটিভির পয়লা বৈশাখের একটি কনসার্টের গান করতে। এখানে আমার সঙ্গে আরও আছেন রিজিয়া পারভীন এবং চ্যানেল আই সেরাকণ্ঠের ঝিলিক। ঢাকায় ফিরে শনিবার সকালে যাচ্ছি সিঙ্গাপুরে। ওখানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে একটি অনুষ্ঠানে আমি আর পুতুল গান করব।‘বিবাগী’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।পুরোপুরি মৌলিক গানের অ্যালবাম। এখানে গান আছে ১০টি। চেষ্টা করেছি সহজ কথা আর সহজ সুরের গান করতে। সব কটি গানই লোকধাঁচের সুরে। শহুরে এবং গ্রামবাংলার সাধারণ শ্রোতাদের জন্যই আমার এবারের গানগুলো।এটি আপনার কততম অ্যালবাম?‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার পর আমার পাঁচটি একক অ্যালবাম বেরিয়েছে। বিবাগী ষষ্ঠ অ্যালবাম। এখানে পাঁচটি গানের কথা ও সুর করেছেন এস এ বিপুল। সংগীত পরিচালনা করেছেন পল্লব স্যানাল। বাকি পাঁচটি গানের কাজ করেছেন প্লাবন কোরায়শী।নতুন কোনো অ্যালবামের কাজ করছেন?সিলেটের গীতিকবি কারী আমিরউদ্দিন, দুরবিন শাহ, শিতলংশা ও রাধারমণের গান নিয়ে অ্যালবাম করছি। নাম দিয়েছি জীবনের ঘড়িতে ঘণ্টা বাজে।আপনার প্রযোজনা প্রতিষ্ঠানের কী খবর?আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সম্পর্ক’। আগামী জুন মাসে এই প্রতিষ্ঠানের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে একটি অনুষ্ঠান করব। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের টিভি নাটক, সংগীত এবং চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১ জুন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া লোকসংগীতের ওপর প্রশিক্ষণ দেওয়ার জন্য শিগগিরই সদস্য সংগ্রহ শুরু করব। এখানে আমাদের দেশের প্রথিতযশা লোকসংগীতশিল্পীরা প্রশিক্ষণ দেবেন।