সহপাঠীকে বিয়ে করায় মেয়েকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পছন্দমতো অন্য গোত্রের একটি ছেলেকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করেছেন মা-বাবা। ২৬ অক্টোবর ভারতের হরিয়ানা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।নির্মম এ ঘটনার শিকার হওয়া ইন্দু নামের মেয়েটি ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মা-বাবার অমতে নিজের এক সহপাঠীকে বিয়ে করায় তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়েটির স্বামী অজয়। বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটিকে বাড়ি নিয়ে যায় তাঁর মা-বাবা। কিন্তু গতকাল শনিবার অজয় জানতে পারেন, তাঁর স্ত্রী, ইন্দু মারা গেছেন। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন অজয়। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইন্দুর মা-বাবা ২৬ অক্টোবর আমার স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যা করেছেন। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম। কিন্তু তারা ১০ মিনিটের মধ্যে আসার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত আসেনি। আমরা ময়নাতদন্ত করার জন্য চাপ দিলে তারা আমাদেরও মারধর করেছে।’পরবর্তী সময় পুলিশ ইন্দুর মা-বাবাসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।