সহপাঠীর ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় আজ সোমবার সকালে সহপাঠীর ছুরিকাঘাতে হেমায়েত হোসেন (১৮) নামের এক কলেজছাত্র আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন হেমায়েত জানান, তিনি খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র। আজ সকালে বন্ধুরা মিলে খিলগাঁও রেলগেট থেকে পিকনিকে যাচ্ছিলেন। এ সময় সহপাঠী সানি তাঁর হাতে, পিঠে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।হেমায়েত দাবি করেন, সানি মাদকসেবী। এ কারণে তাকে পিকনিকে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে সানি তাঁর ওপর হামলার চালায়।জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে এখনো থানায় আসেনি।