সহপাঠীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহপাঠীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে।আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কলা ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।স্যার এ এফ রহমান হলের ইকরামুল ইসলাম ও শামসুন্নাহার হলের ওই ছাত্রী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ইকরামুল শাহবাগ থানায় তাঁর দোষ স্বীকার করেছেন।তাঁদের সহপাঠীরা জানান, কলা ভবনের আজ তাঁদের সেকুলারিজম কোর্সের মিডটার্ম পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ওই ছাত্রী তাঁর বন্ধুদের সঙ্গে গল্প করছিল। একপর্যায়ে ইকরামুল ছাত্রীটিকে ডেকে একটি দূরে নিয়ে যান এবং ছুরি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান।সহপাঠীদের কেউ কেউ বলছে, ওই দুই শিক্ষার্থীরা মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে যায়। আবার কেউ কেউ বলছে, প্রথম বর্ষ থেকেই ইকরামুল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। একবার সে ওই ছাত্রীকে মারধরও করে।অভিযুক্ত ইকরামুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকেই ওই ছাত্রীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। দুই সপ্তাহ আগে একটি ছোট বিষয় দুজনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার পর সে আমাকে এড়িয়ে চলছে। আমি তাঁকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। আজ মিডটার্ম পরীক্ষা দিতে আসার সময় হলের কক্ষ থেকে একটা ছুরি নিয়ে এসেছিলাম। পরীক্ষা শেষে নিজেই তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছি। এটা আমার অন্যায় হয়েছে। কিন্তু তখন আমি রাগ ধরে রাখতে পারিনি।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, ইকরামুলকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।