সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ
খাদ্যনিরাপত্তা, জলবায়ু-পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সুশাসনসহ বিভিন্ন কর্মসূচিতে সহায়তা দিতে বাংলাদেশকে তার অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি প্রশাসক রাজিব শাহ আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। খবর বাসস।সাক্ষাত্কালে রাজিব শাহ একটি গণতান্ত্রিক সরকার পরিচালনা এবং খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকিসংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলায় দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিং করেন।শেখ হাসিনা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ, জেন্ডার ইস্যু ও সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার প্রশংসা করেন।