সহিংস আচরণ না করতে প্রধানমন্ত্রীর নামে মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় নির্বাচন-পরবর্তী সময়ে কোনো ধরনের সহিংস আচরণ না করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল থেকে তাঁর এ নির্দেশের কথা মাইকিং করে প্রচার করা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকাল থেকে মাইকিং করে বলছে, ‘ফলাফল ঘোষণার পর সহিংসতা কাম্য নয়—নির্দেশক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’স্থানীয় নেতাদের দাবি, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ীই তাঁরা মাইকিং করছেন।