প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বর্তমান মারাত্মক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানগলু। এ অবস্থায় সব দলকে সহিংস কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানান তিনি। ৪ মার্চ ওআইসির মহাসচিব এই বিবৃতি দেন। সহিংসতায় প্রাণহানি এবং জনগণ ও সরকারের সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে দেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যার সন্তোষজনক সমাধানের লক্ষ্যে সব দলকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ওআইসির মহাসচিব। একই সঙ্গে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।