সহিংস তৎপরতা রুখে দাঁড়াতে বিশিষ্টজনদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী যুদ্ধাপরাধী চক্রের সাম্প্রদায়িক হামলাসহ সব সহিংস তৎপরতা রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। একই সঙ্গে এ সহিংস তৎপরতা রুখে দাঁড়ানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৬ মার্চ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণমানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন অধ্যাপক আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারোয়ার আলী এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত দাস। এই সংবাদ সম্মেলন থেকেই এ আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, ওই চক্রটি নতুন করে মানবতাবিরোধী অপরাধ শুরু করেছে। এ ক্ষেত্রে তাদের কৌশলও সেই একাত্তর সালের মতোই। গত কয়েক দিনে তাদের সহিংসতায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তার পরও তারা নতুন নতুন আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে তাদের সহিংস তত্পরতা রুখে দাঁড়ানোর।এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলন থেকে বলা হয়, গত কয়েক দিনের সংঘটিত সহিংস ঘটনাবলি সম্পর্কে তাঁরা গণতদন্ত শুরুর উদ্যোগ নিতে পারেন।