সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও অন্যান্য জেলায় সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় ঢাকার মার্কিন দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে এ উদ্বেগের কথা বলা হয়েছে। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘এ সহিংসতায় যারা আহত ও ব্যক্তিগতভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের প্রতি ঢাকার মার্কিন দূতাবাসের সহমর্মিতা রয়েছে।’বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তিপূর্ণ প্রতিবাদে জড়িত হওয়া একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা বিশ্বাস করি, সংলাপই যেকোনো মতপার্থক্য দূর করার উত্তম পথ।’গত কদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর একাধিক হামলা চালিয়েছে এবং তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।