সহিংসতায় রাজধানীতে পুড়েছে ৯ গাড়ি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে আজ রোববার সহিংসতা চলাকালে অন্তত নয়টি গাড়ি পোড়ানো হয়েছে। আজ সন্ধ্যায় শাহবাগে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর আগে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান জানান, রাজধানীর ফার্মগেটের কাছে এটিএন নিউজের কার্যালয়ের সামনে একটি, মতিঝিলে শিল্পব্যাংকের সামনে একটি, শান্তিনগরে কনকর্ড টাওয়ারের সামনে একটি, সেগুনবাগিচায় মহানগর নাট্যমঞ্চের সামনে একটি, গোলাপশাহ মাজারের কাছে একটি, আব্দুল্লাহপুরে একটি, তেজগাঁও এলাকায় একটি, কাকরাইলে পুলিশের একটি গাড়িসহ মোট আটটি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়।