সহিংসতার কারণে দেশে আসছেন না প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে টানা হরতাল, সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতায় স্বদেশবিমুখ হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলো থেকে বাংলাদেশ সফর বাতিল করছেন তাঁরা।ট্রাভেল এজেন্সিগুলো জানিয়েছে, বছরের এই সময় পারিবারিক ভ্রমণে বাংঅদেশে যাওয়ার সংখ্যা কমেছে। যুক্তরাষ্ট্রের লন্ডন থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী এনাম জানান, গত দুই মাসে বহু প্রবাসী এ বছর পরিবার নিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতির কবে উন্নতি ঘটবে? অসহিষ্ণু পরিস্থিতি, অশান্তির কবে অবসান ঘটবে—এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ঢাকার দূতাবাসে যোগাযোগ করে কোনো সদুত্তর পাচ্ছেন না প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে বসবাসরত নজরুল হক জানিয়েছেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে কিছুদিন আগে তিনি দেশে গিয়েছিলেন। হরতাল-ভাঙচুর আর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে তিনি রীতিমতো ভয় পেয়েছেন। তাই ভ্রমণ সংক্ষিপ্ত করে আবার ফিরে এসেছেন।নিউজার্সির প্যার্টাসনে বসবাসরত সাদেকা খানম প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর প্রবাসী ছেলেকে নিয়ে দেশে যাওয়ার কথা ছিল। দীর্ঘদিন খোঁজ করে ছেলের জন্য কনে ঠিক করেছিলেন তিনি। কিন্তু দেশের এ অবস্থায় কী করবেন, তা ঠিক করতে পারছেন না প্রবাসী এ নারী।টেক্সাসপ্রবাসী কাওসার জাহান বলেন, ‘১৪ বছর পর দেশে যাব। আমরা তো রাজনীতি বুঝি না, দলও বুঝি না। শান্তিতে দেশের আত্মীয় পরিজনের কাছে যেতে চাই।’প্রবাসের সর্বত্র এখন দেশ নিয়ে উদ্বেগ-উত্কণ্ঠা। প্রবাসীদের ঢালাও কোনো অভিযোগ নেই বিশেষ কোনো রাজনৈতিক দলের বিপক্ষে। অস্থিরতা এবং অস্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী মনে করলেও অধিকাংশ প্রবাসী নিজেকে কোনো বিতর্কে জড়াতে চান না। ব্রুকলিনে বসবাসরত প্রবাসী নির্মাণশ্রমিক ফখরুল ইসলাম বলেন, ‘যাঁরা ক্ষমতায় আছেন, যাঁরা ক্ষমতায় যাবেন, তাঁরা সবই তো এক।’ তাঁর স্ত্রী প্রবাসী নাজনীন ইসলাম বললেন, ‘আল্লাহর ওয়াস্তে নেতাদের বলুন হরতাল, সহিংসতা, ভাঙচুর আপনারা বন্ধ করুন। দেশের মানুষ যেমন শান্তি চায়, আমাদেরও শান্তির বাংলাদেশে যাওয়ার সাধ জাগে।’