সহিংসতায় ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা দিচ্ছে থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে একটি তহবিলের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। বিবিসি অনলাইন এক খবরে জানিয়েছে, কর্তৃপক্ষ ইতিমধ্যেই এ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অর্থ দেওয়া শুরু করেছে।সরকারের একজন মুখপাত্র থিতিমা চাইসেং জানান, এ ক্ষতিপূরণের আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মোট ২০০ কোটি বাথ (ছয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার) দেওয়া হবে। সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবার, আহত ও ‘অন্যায়ভাবে আটক’ হওয়া ব্যক্তিরা ক্ষতিপূরণের এ অর্থ পাবেন।থাইল্যান্ডে ২০০৫ সাল থেকে সরকারবিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে। সর্বশেষ ২০১০ সালে রাজধানী ব্যাংককে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক বলে পরিচিত লাল-শার্ট বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়। ২০১০ সালের সহিংসতার পর গঠিত ট্রুথ ফর রিকন্সিলিয়েশন কমিশন ক্ষতিপূরণের এ অর্থ দেওয়ার বিষয়টি সুপারিশ করে।কর্মকর্তারা জানিয়েছেন, ওই সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে কিছু ক্ষতিপূরণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।