সহিংসতায় স্থবির করাচি (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিন ধরে সহিংসতা চলছে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে। তীব্র গোলাগুলির কারণে শহরের দোকানপাট, অধিকাংশ ব্যবসা এবং শিক্ষাপ্রতিষ্ঠান আজ শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। ফলে সব সময় কর্মব্যস্ত থাকা শহরটি এখন প্রায় জনশূন্য।গত বুধবার সন্ধ্যায় এ অঞ্চলের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার সহিংসতায় একজন নিহত হন। এরপর গত দুই দিনে এ সহিংসতায় প্রাণ হারান আরও তিনজন। স্থানীয় গণমাধ্যম অবশ্য ১৪ জনের নিহত হওয়ার খবর দিয়েছে। উদ্বিগ্ন শহরবাসী খবরের কাগজে খোঁজ নিচ্ছে শহরের অবস্থা সম্পর্কে।স্থানীয় দোকানদার মো. আমিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যারা এই অপরাধে জড়িত, তারা ঠিক করছে না। মুসলমানরা মুসলমানদের হত্যা করছে। এটা পৃথিবীর নিশ্চিহ্ন হওয়ার ইঙ্গিত।’এক কোটি ৮০ লাখ জনসংখ্যার এই শহরের সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে।