সাঁতার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের ন্যায় এবারও যশোরের মনিরামপুরে ঈদ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় জালঝাড়া বউবাজার দিঘিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেন ২১ জন সাঁতারু। এ উপলক্ষে বউবাজারে মেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন সাংসদের সহধর্মিণী জেসমিন আরা বেগম, উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য, হুমায়ুন সুলতান, নওশের আলী, শাহিনুর রহমান প্রমুখ।