সাঁতারে বাংলাদেশের তিনটি রুপা একটি ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের অষ্টম দিনে আজ শুক্রবার বাংলাদেশের প্রতিযোগীরা সাঁতারে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।মিরপুর সুইমিং কমপ্লেক্সে ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। তিনি সময় নেন ৫২.৮৫ সেকেন্ড। এটি ছিল দিনের সর্বশেষ সাঁতার ইভেন্ট। এর আগে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে রুপা জিতেন বাংলাদেশের কামাল হোসেন। তিনি সময় নেন ২ মিনিট ২৭.৫৪ সেকেন্ড। অপরদিকে, মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে রুপা জিতেন মাহফুজা খাতুন। তিনি সময় নেন ৩৫.৪৩ সেকেন্ড। মেয়েদের এই ইভেন্টে ৩৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেন বাংলাদেশের ডলি আক্তার। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২.৪১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেন ভারতের অরুণ অ্যাঞ্জেল। আর এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেন শ্রীলংকার হিশান বান্দারা। অপরদিকে, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ২১.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেন ভারতের সন্দ্বীপ সাঁওজাল। আর মেয়েদের ৫০ মিটার ইভেন্টে ৩৫.১৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেন শ্রীলঙ্কার নাতাশা করুণারত্নে।