সাঁথিয়ার গাধুলি শ্মশান দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের গাধুলি শ্মশানটি অবশেষে দখলমুক্ত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দখলকারী পরিবারগুলোকে ২৩ আগস্ট শ্মশানের জায়গা থেকে উচ্ছেদ করা হয়। ফলে ক্ষেতুপাড়া ইউনিয়নের কয়েক গ্রামের হিন্দু পরিবার এখন থেকে আবারও ওই শ্মশানে মৃতদেহের সৎকার করতে পারবে। জানা যায়, বছর দশেক আগে ১০ থেকে ১৫টি পরিবার শ্মশানটি দখল করে বসতি গড়ে তোলে। এর ফলে গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা শ্মশানে সৎকার করতে পারছিলেন না। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় কেউ মারা গেলে হিন্দু ধর্মাবলম্বীরা কয়েক ধরে বছর নিজেদের বাড়িতেই মৃতদেহের সৎকার করে আসছিলেন। গত বছরের ১৭ মে এ নিয়ে প্রথম আলোর আলোকিত উত্তরে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন তৎপর হয়ে ওঠে। প্রশাসনের বারবার তাগিদ ও নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েকটি পরিবার দখল ছেড়ে অন্যত্র চলে গেলেও সাতটি পরিবার সেখানেই রয়ে যায়। অবশেষে ২৩ আগস্ট সাঁথিয়া উপজেলার ভূমি কার্যালয়ের এসিল্যান্ড দিদারুল আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দখলকারী পরিবারগুলোকে শ্মশান থেকে উচ্ছেদ করে।