সাংবাদিক কে জি মুস্তাফা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফা আজ শনিবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কিডনি ও হূদরোগজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, কাল রোববার পর্যন্ত তাঁর মরদেহ হাসপাতালেই রাখা হবে। গত ৮ ফেব্রুয়ারি তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিশিষ্ট এই সাংবাদিককে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে তিনি মারা যান।